বাংলাদেশ অ্যাডভেন্টিস্ট ইউনিয়ন মিশন – পরিবারে এই প্রথমবারের মতো আনন্দ ও উৎসাহের মধ্য দিয়ে পালিত হলো পহেলা বৈশাখ ১৪৩৩।
অনুষ্ঠানটি শুরু হয় বাংলাদেশ অ্যাডভেন্টিস্ট ইউনিয়ন মিশন – গেট থেকে এক বর্ণাঢ্য র্যালির মাধ্যমে। সকলের প্রাণবন্ত অংশগ্রহণ, ঐতিহ্যবাহী পোশাক ও আনন্দঘন পরিবেশ নতুন বছরের সূচনা আরও অর্থবহ করে তোলে। র্যালিটি বাংলাদেশ অ্যাডভেন্টিস্ট ইউনিয়ন মিশন – গেট থেকে কনফারেন্স রুমের দিকে অগ্রসর হয়, যা ছিল নতুন আশা, ঐক্য ও আনন্দের প্রতীক।
এরপর কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় এক সুন্দর সাংস্কৃতিক পর্ব, যেখানে নৃত্য, গান, আবৃত্তি ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে বাঙালি সংস্কৃতির ঐতিহ্য তুলে ধরা হয়। পুরো অনুষ্ঠানটি ছিল আনন্দ, মিলনমেলা ও অনুপ্রেরণায় ভরপুর।
বাংলাদেশ অ্যাডভেন্টিস্ট ইউনিয়ন মিশন –এর এই প্রথম পহেলা বৈশাখ উদযাপন একটি স্মরণীয় মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে, যা সকলের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব এবং সাংস্কৃতিক চেতনা আরও দৃঢ় করেছে।
নববর্ষ সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি।
শুভ নববর্ষ-১৪৩৩!















